বিউটানয়িক এসিড হতে ইথেন প্রস্তুতি/Preparation of Ethane from butanoic acid
বিউটানয়িক এসিড থেকে ইথেন প্রস্তুতি/Preparation of Ethane from butanoic acid
ইথেন প্রস্তুতির প্রথম ধাপে বিউটানয়িক এসিডকে সোডা লাইমসহ উৎতপ্ত করলে প্রথমে সোডিয়াম বিউটানয়েট এবং পরে প্রোপেন উৎপন্ন হয়।
CH3-CH2-CH2-COOH + NaOH → CH3-CH2-CH2-COONa + H2O
CH3-CH2-CH2-COONa + NaOH → CH3-CH2-CH3 + Na2CO3
প্রথমে প্রোপেনের সাথে ব্রোমিনের বিক্রিয়ায় প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন হয়।
2CH3-CH2-CH3 + 2Br2 = CH3-CH2-CH2Br + CH3-CHBr-CH3 + 2HBr
উৎপন্ন ইথাইল ব্রোমাইডের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ইথানল উৎপন্ন হয়।
H3C-CH2-CH2Br + NaOH → H3C- CH2-CH2 – OH + NaBr
ইথানলকে পটাসিয়াম ডাইক্রোমেট ও লঘু সালফিউরিক এসিড দ্রবণ দ্বারা মৃদু তাপে উত্তপ্ত করলে প্রথমে ইথান্যাল / অ্যাসিট্যালডিহাইড উৎপন্ন হয়।
K2Cr2O7 + 4H2SO4 = Cr2(SO4)3 + K2SO4 + 4H2O + 3[O]
3CH3 -CH2-CH2OH + 3[O] = 3CH3-CH2-CHO + 3H2O
উৎপন্ন ইথান্যালকে অতিরিক্ত পটাসিয়াম ডাইক্রোমেট ও লঘু সালফিউরিক এসিড দ্রবণ দ্বারা আবারও উত্তপ্ত করলে ইথানয়িক এসিড উৎপন্ন হয়।
3CH3 CH2 CHO + 3[O] = 3CH3 CH2 COOH
প্রপানয়িক এসিডকে সোডা লাইমসহ উৎতপ্ত করলে প্রথমে সোডিয়াম প্রোপানয়েট এবং পরে ইথেন উৎপন্ন হয়।
CH3-CH2-COOH + NaOH → CH3-CH2-COONa + H2O
CH3-CH2-COONa + NaOH → CH3-CH3 + Na2CO3
www.chemif.com
ইথেন প্রস্তুতির প্রোপানয়িক এসিডও ব্যবহৃত হয়। প্রথম ধাপে প্রোপানয়িক এসিডকে সোডা লাইমসহ উত্তপ্ত করলে প্রথমে সোডিয়াম প্রোপানয়েট উৎপন্ন হয়। পরে তা ক্ষারের সাথে বিক্রিয়ায় ইথেন উৎপন্ন হয়।
CH3-CH2-COOH + NaOH → CH3-CH2-COONa + H2O
CH3-CH2-COONa + NaOH → CH3-CH3 + Na2CO3
